শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় কর্মকর্তা ও সততা সংঘের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১অক্টোবর) সকাল সারে ১০ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, লংগদু উপজেলার আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির লংগদু উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।

মাইনীমূখ মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ তাজ মাহমুদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি জেলার সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ ওমর ফারুক, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, লংগদু প্রসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান, প্রসক্লাব সভাপতি এবিএস মামুনসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকলে সচেতন হওয়ার আহবান জানানো হয়।