শিরোনাম
বান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যু

স্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যা

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই সন্তানের জনক মোঃ সালাহ উদ্দিন নয়ন (৩৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কওে বলে জানা গেছে। তিনি বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মৃত মোসলেম মিয়ার ছেলে বলে পুলিশ জানায়। সোমবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতেই মাটিরাঙ্গা থানা পুলিশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয়নের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সালাহ উদ্দিন নয়নের স্ত্রী রোজিনা বেগম কয়েক বছর ধরে গার্মেন্টসে চাকরি করছেন। অন্যদিকে নয়ন তাদের দুই ছেলে (একজনের বয়স ৮ বছর, অন্যজনের ৪ বছর) নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন—এমন অভিযোগে স্বামী নয়ন বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। রাগ-ক্ষোভ ও অভিমানে সোমবার রাতে নিজ ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বেলছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রহিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।