শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

খাগড়াছড়ির রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
২০০৯ সালের সারডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা শাখা। সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব এর সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুচরা সার ব্যাবসায়ী অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহব্বায়ক মোশাররফ হোসেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হানিফ, সদস্য বেলাল হোসেন, কৃষকদের পক্ষে ওমর ফারুক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে সেবাদানকারী প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

তারা আরো বলেন, আমরাই কৃষকের সবচেয়ে কাছাকাছি থেকে সার সরবরাহ করি, দরকারে বাকিতেও দেই, কৃষকদের নানা পরামর্শ ও সহায়তা প্রদান করি। নতুন নীতিমালায় আমাদের বাদ দিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

বক্তারা দাবি জানান, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সেই নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বক্তাদের মতে, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০০৯ সনের নীতিমালা বহাল রাখা এখন সময়ের দাবি।

এতে উপজেলার প্রায় একশ জন খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, স্মারকলিপিটি পেয়েছি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।