শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০অক্টোবর) সকাল সারে ১০ টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান,ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হাসান রাজু, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম থানা অফিসার ইনচার্জের প্রতিনিধ এস আই মোঃ মেজবাহ উদ্দিন, লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ,ভুয়া বিদ্যুৎ বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধ,অগ্নিকান্ড রোধে কার্যকরি পদক্ষেপ সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরামর্শ প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।