শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মাটিরাঙ্গা সেনা জোন। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে জোনের আওতাধীন দলদলিপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম, পিএসসি (জি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ওয়াকিটকি ও ৫টি দা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরবর্তীতে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম, পিএসসি (জি) বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।