শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশে খুচরা সার বিক্রেতা লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করা ও টিও নিবন্ধন প্রদানের দাবীতে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার খুচরা সার বিক্রেতারা।

সোমবার (২০ অক্টোবর) সকালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হানিফ, খাগড়াছড়ি জেলা ও মানিকছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, সদস্য মোঃ ইসমাইল হোসেন, মোঃ সফিকুল ইসলাম ও কৃষক মোঃ কবির হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং দেশে খুচরা সাব বিক্রেতা বলে কোন মহলকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। সরকারি এমন সিদ্ধান্তে দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতারা চরম হতাশাগ্রস্ত। কেননা দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষকদের সাথে খুচরা সার বিক্রেতাদের লেনদেনের ফলে লাখ লাখ টাকা বকেয়া রয়েছে। সরকারি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আমরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হব। কারো কারো পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হতে পারে। তাছাড়া সরকার ইউনিয়ন পর্যায়ে ডিলার সংখ্যা বৃদ্ধি করুক, তাতে আপত্তি নেই। কিন্তু খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিল না করে তা বহাল রাখারও জোরদাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়ার মাধ্যমে কৃষি সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দরা।