শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লংগদুতে ছাত্র শিবির এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান

৮

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু উপজেলা শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি/আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী, এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর, মাওলানা নাছির উদ্দীন,লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিয়া খান প্রমুখ।

এসময় নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। শেষে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।