শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে: মংশৈ

৮

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলা আহবায়ক কমিটি সদস্য মংশৈ ম্রাই বলেছেন দেশের আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্য সীমাহীন, উচ্চ গতিতে বেকার সমস্যা বাড়ছে দিন দিন। দেশে এখন দূর্যোগপূর্ন সময় পার হচ্ছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ শূণ্য কোটায়। সব মিলে হযবরল অবস্থা তাই এই সরকারের উচিত দ্রুত সময়ের নির্বাচনী তফসিল ঘোষণা করে সঠিক সময়ে মধ্যে সুষ্ঠু নির্বাচন মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি হাতে ক্ষমতা তুলে দেওয়া।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা মসনদে আসীন হবে কারণ দেশে জনগণের এখন বুঝে জনবান্ধন দল হচ্ছে বিএনপি। তাই বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে জোয়ার চলে আসবে। গত বৃহস্পতিবার সকালে তিন্দু ইউনিয়নের বার্ষিক বনভোজনের আয়োজিত এক প্রস্তুুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সকল নেতাকর্মীদের উদ্দাত্ত আহ্বান জানিয়ে মংশৈ ম্রাই আরো বলেছেন, দূর্গম অঞ্চলে দলকে সুসংগঠিত করতে হবে। এবং গ্রুপিং রাজনীতি পরিহার করে দেশ নায়ক তারেক রহমান নির্দেশ পালন করতে হবে। আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অবস্থানরত বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বিএনপি সভাপতি শৈবাথোয়াই মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, উচমং মারমা, ক্যসানু মারমা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, চসিংমং মারম। এছাড়াও তিন্দু ইউপি মেম্বার ও যুব দলের নেতা উহ্লামং মারমা, সাবেক মেম্বার হ্লাথোয়াইচিং মারমাসহ বিএনপি দলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।