শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

ফেসবুকে মানহানিকর পোস্টে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি

১০

‎‎॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় ফেসবুকে নিজের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ রহমত উল্যাহ (৩৮) নামে এক ব্যক্তি।

‎জিডি সূত্রে জানা যায়, রহমত উল্যাহ বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ লিয়াকত আলী ও মাতা মোসাঃ ফরিদা বেগম। তিনি দীর্ঘদিন ধরে “Md Rahamat Ullah Sbapt” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন।

‎রহমত উল্যাহ অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে তিনি দেখতে পান অজ্ঞাত এক ব্যক্তি “কষ্ট ভরা জীবন” নামের ফেসবুক আইডি (লিংক: facebook.com/share/1Zhg8p6UyA) থেকে তার নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য প্রকাশ করেছে। তিনি আরও জানান, ওই অজ্ঞাত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও তার ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে তিনি বাঘাইছড়ি থানায় জিডি করে ঘটনাটি নথিভুক্ত রাখার আবেদন জানান। জিডির ট্র্যাকিং নম্বর গইঅঈ ২০, জিডি নম্বর ৫১২, এবং তারিখ ১৫ অক্টোবর ২০২৫।

‎বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, এই ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।