শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বাড়ি ও চিকিৎসা ভাতার দাবিতে মাটিরাঙ্গায় শিক্ষকদের কর্মবিরতি

৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
২০ শতাংশ বাড়ি ভাড়া ও মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। দেশব্যাপী একই দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৩অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

উপজেলার সব বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাঁরা এর তীব্র নিন্দা জানান।

মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, দীর্ঘদিন ধরে ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবি জানিয়ে আসছি। সরকারের উচিত দ্রুত এ দাবি বাস্তবায়ন করা। মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ বলেন, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, কিন্তু আমাদের ভাতা বাড়েনি। এ অবস্থায় এই দাবি যৌক্তিক।

তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান বলেন, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তাঁদের ন্যূনতম সুযোগসুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শিক্ষকরা জানান, দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

প্রসঙ্গত, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর সরকার থেকে কোনো আশ্বাস না পেয়ে ১৩ অক্টোবর থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি শুরু হয়।