শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করছে। সোমবার (১৩অক্টোবর) সকাল হতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীরা ক্লাস রুমে পাঠদান বন্ধ রাখে।

শিক্ষকরা জানান ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে কাপ্তাই উপজেলায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। কর্মসূচিতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন সময় দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইনের নেতৃত্বে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মবিরতিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রুত ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা অনুমোদনের দাবি জানান। কর্মবিরতিতে কাপ্তাইয়ের সব স্তরের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।