শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবে

\ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা \
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।

ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশের মতো মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ দুই উপজেলায় মোট ২৮ হাজার ৮০০ শিশু এ টিকা পাবে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে।

ডা. শোভন দত্ত বলেন, টাইফয়েড শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি রোগ। তাই শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই কর্মসূচি সফল করতে হবে। তিনি আরও জানান, টিকা সংরক্ষণ, প্রদান পদ্ধতি, অনলাইন রেজিস্ট্রেশন ও পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টিকা গ্রহণের জন্য শিশুদের জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী ১৩ নভেম্বর পযন্ত সারা দেশে এই টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে।