শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটির লংগদুতে বিএনপির সভাপতির সকল পদ-পদবী স্থগিত

|| লংগদু উপজেলা প্রতিনিধি ||
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ১ নং আটারকছড়া ইউনিয়ন সভাপতি মোঃ চান মিয়াকে দলীয় সকল পদ পদবী থেকে অব্যহতি দেয়া হয়েছে।

রবিবার (১২অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাদী দল বিএনপির ১নং আটারকছড়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ চান মিয়া দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়া তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী আটারকছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদ সহ দলীয় সকল পদ পদবী স্থগিত করা হয়।

বাংলাদেশ জাতীয়য়তাদী দল বিএনপি’র লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয় এবং উক্ত বিজ্ঞপ্তিতে ১নং আটারকছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হওয়ায় দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাহাকে অব্যহতি দেওয়া হয়েছে।