শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাইয়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদানের কার্যক্রম উদ্বোধন

১১

|| কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় কাপ্তাই শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় এই ক্যাম্পিং এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমাসহ মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা জানান, সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় রবিবার (১২অক্টোবর) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ৯টি বিদ্যালয়ে মোট ৯টি টীম টাইফয়েডের টিকা প্রদানের কার্যক্রমে একযোগে অংশ নিয়েছেন। চলবে আগামী মাসের ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতি টীমে ২জন কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক রয়েছেন।

কাপ্তাই উপজেলায় ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১৫ হাজার ২ শত ৪০ জনকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা উপজেলার বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন।