শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

রাঙ্গামাটিতে অস্ত্র সহ ইউপিডিএফ এর দুই সদস্য আটক

\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ এর দুই সদস্যকে অস্ত্র সহ আটক করেছে নোবাহিনীর সদস্যরা। শনিবার (১১অক্টোবর) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলাচলরত যানবাহনে অভিযান ও তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।

সেনা ও পুলিশ সুত্র জানায়, ইউপিডিএফ এর দুই সদস্য অস্ত্র সহ তাদের গন্তব্যে গাড়িযোগে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে উপজেলার বগাছড়ি নামক এলাকায় যানবাহনে তল্লাসী চালায় সেনা সদস্যরা। এরই মধ্যে মোটরসাইকেল যোগে আসা দুই যুবক বগাছড়ি এলাকায় সেনা তল্লাসী চালাতে দেখে চলে যেতে চেষ্টা করলে সাথে সাথেই সেনা সদস্যরা তাদের দাঁড় করিয়ে তল্লাসী চালায়। পওে তাদেও কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, দুটি মোবাইল, নগদ টাকা ও ওয়াকিটকি সেট ১টি উদ্ধার করা হয়। আটক দুই যুবক কার্মা চাকমা ও লেলিন চাকমাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ইউপিডিএফ এর সদস্য বলে জানায়।

সেনা সুত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ মানুষের জানমালের নিরাপত্তায় সেনা বাহিনী সর্বদা প্রস্তুত। মানুষের কল্যানে এমন অভিযান অব্যাহত থাকবে।