শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় আগুনে ভষ্মিভুত হলো টমটম চালকের ঘর

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকাল আট টায় ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথ খামার লাল সাধু আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ফাযার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, অসহায় টমটম চালক আবুল কালাম ও তার পরিবারের কেউ ছিলো না ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর ঘরে আগুন ছড়িয়ে পড়লে আগুনে সম্পূর্ণ ভষ্মিভুত হয়।

স্থানীয় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবার কে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হবে এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়েছে। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট জেলা প্রশাসক বরাবরে আবেদন করার জন্য বলেন।

রাজস্থলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন জুয়েল বড়ুয়া জানান, সকালে ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যেতে যেতে ঘরটি পুরে ছাই হয়ে যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছ।