শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাইখালীতে হিন্দু ধর্মীয় নেতাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ি মন্দিরে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সময়ের দাবি। জামায়াতে ইসলামী নেতারা জানান, জনগণের অধিকার রক্ষায় সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ অপরিহার্য। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দও বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে রাঙ্গামাটি জেলার আমীর আবদুল আলীম, ২৯৯ নং আসনের এমপি প্রার্থী এ্যাড. মোখতার আহমদ ও কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন, এবং হিন্দু ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকটি মন্দিরের পুরোহিত ও সমাজপ্রতিনিধিরা। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশ নেন।

আলোচনায় বক্তারা সুষ্ঠু নির্বাচন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।