শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই এর রাইখালীতে জামায়াতে ইসলামী’র গণসংযোগ

১৪

॥ কাপ্তাই উডজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি ২৯৯আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর কাপ্তাই উপজেলা রাইখালী ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করা হয়েছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী গনসংযোগ করেছে।

শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় রাইখালী বাজার, নারানগিরিতে গণসংযোগ করা হয়। পরে রাইখালী ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাইখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামি’র আমীর অধ্যাপক আবদুল আলীম। তিনি বলেন দায়িত্বশীল, চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষনহীন সমাজ ও রাষ্ট্র গঠন করে জনসাধারণের সামগ্রীক কল্যাণ সাধন করতে হবে। জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোক্তার আহম্মদ বলেন, মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সকল জনগনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম, কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনুর রশীদ, রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা, জামায়াতে ইসলামী রাইখালী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ লোকমান, ইউপি সদস্য নাসির উদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য মাচিংউ মারমা, মোহাম্মদ সেলিম প্রমূখ।

উক্ত মতবিনিময় সভা ও কর্মসূচিতে কাপ্তাই উপজেলা সহ রাইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মী গণ উপস্থিত ছিলেন।