শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নতুন ফ্যাসিস্ট চাই না, জুনান-রুবেল-রঞ্জন ও অনীক হত্যার বিচার চাই

২২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
গেল বছরের ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি-রাঙ্গামাটি ও দীঘিনালায় সংগঠিত হত্যাকান্ডের সাঘে জড়িতদেও গ্রেফতার সহ দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকালে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ দীঘিনালা শাখার আয়োজনে দীঘিনালা ইউনিয়নের বাঘেইছড়ি দুঅর আনন্দ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাযি জানানো হয়।

রিটেন চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রী আর্দশী চাকমা, অবসর প্রাপ্ত শিক্ষক ও চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির পরিচালনক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দীপু লাক্ষ্য চাকমা, নারী সংঘের সভাপতি মিতালী চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, এক বছর পেরিয়ে গেলেও আজও তদন্ত রিপোর্ট ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার প্রকাশ করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যূনতম ক্ষতিপূরণও পায়নি। প্রধান উপদেষ্টা ড. মু. ইউনুসের কর্তব্য ছিল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও দোষীদের বিচারের আওতায় আনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে অংশ নিয়েও আমাদের কী লাভ হলো? ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে আমরা নতুন কাউকে ফ্যাসিস্ট হিসেবে দেখতে চাই না। আমরা চাই বৈষম্যহীন শান্তি, ন্যায় বিচার, ন্যায্য অধিকার এবং দেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে বাঁচার নিশ্চয়তা। গত বছর ১৯-২০ সেপ্টেম্বর দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটির ঘটনায় যথাক্রমে জুনান-রুবেল-রঞ্জন ও অনীক চাকমা’র খুনীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় খাগড়াছড়ির দীঘিনালায়।