শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটির লংগদুতে ছায়ানীড় কর্তৃক ঘর উপহার দিল অসহায়কে

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে গরীব, অসহায়, দরিদ্র আনোয়ার হোসেনকে লংগদু ছায়ানীড় এর উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। শুক্রবার (১৯সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে লংগদু সদর ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেনকে ঘর উপহার দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছায়ানীড় লংগদু এর সভাপতি প্রভাষক হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আল আমিন ইমরান, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, মোঃ আনোয়ার হোসেন ভেঙ্গেযাওয়া ঘরে বৃষ্টি পানি, আর রোদ্রের তাপে অনেক কষ্ট করে বসবাস করে আসছিলেন। আর্থিক সংকটে ঘর মেরামত বা তৈরী করার মতো অবস্থা তাঁর নেই। তাঁর এমন কষ্ট দেখে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় আনোয়ার হোসেন এর ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয়। পরে ঘর নির্মান শেষে আজ ঘরটি অসহায় আনোয়ার হোসেনকে হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। প্রধান অতিথি ছায়ানীড় সামাজিক সংঠনের সকল সদস্যদের এধরণের মানবিক কাজের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি এরধরনের কাজে উপজেলা প্রশাসনের যেকোন সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।