শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

উদ্বার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনালপার্কে অবমুক্ত

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই এ উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাইস্থ ন্যাশনালপার্কে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯সেপ্টেম্বর) বিকাল ৫টায় সীতার পাহাড়স্থ গহীণ জঙ্গলের জামাইছড়ি এলাকায় এটি অবমুক্ত করা হয়। সাপটি ৮ ফুট দৈর্ঘ্য ওজন প্রায় ৭ কেজি।

এসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক আবু কাওসার বাপ্পি (রেঞ্জ ট্রেনিং), কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার এবং বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারী বনসংরক্ষক আবু কাওসার বাপ্পি জানান, আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণী অবমুক্ত, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি সকলকে বন্যপ্রাণী সংরক্ষণ সহ তাদের নিরাপত্তায় সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।