শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঘাইছড়ির সাজেকে জীপ খাদে পরে ১ নারী পর্যটক নিহত

১৩

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পিংকি নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ পর্যটক মারাত্মক ভাবে আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

বুধবার (১৭সেপ্টেম্বর) দুপুর দুই ঘটিকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দূর্ঘটনা ঘটে। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পর্যটকদের অভিযোগ ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দূর্ঘটনা ঘটে এসব ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবী করেন।

সাজেক থানার ওসি কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।