শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

লংগদুর মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে কেটি টাকার ক্ষতি

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
লংগদুতে মাইনীমূখ বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকান পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। শুক্রবার (১২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান পরিদর্শনে শেষে মাইনীমূখ বাজার পরিচালনা কমটির অফিস কক্ষে আসেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মাইনীমূখ বাজার ঘুরে ঘুরে দেখেন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগীতা করার ঘোষণা দেন। শেষে বন্যাদূর্গত ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার আনুমানিক আড়াইটায় বাজারের লঞ্চঘাট একটি হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়। এতে ৫টি দোকান একটি পাঞ্জেগানা মসজিদ সহ ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

এব্যাপারে বাজার সভাপতি আবুল কাসেম জানান প্রাথমিক ভাবে আমরা একটা তালিকা করেছি এতে ১৭ পরিবারের প্রায় ১ কোটি টারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা যায়।