শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভা

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা জন্য আর্থিক অনুদান বিষয়ক কাপ্তাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯সেপ্টম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব, কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

সভায় রাঙামাটি জেলা প্রশাসনের রাঙ্গামাটি ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য আর্থিক অনুদানের বৃহৎ উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষালাভে সুযোগ পাবে।