শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণ

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৫ এর আওতায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও তাদের দরিদ্র অভিভাবকদের আয় বর্ধক প্রকল্পের আওতায় গবাদিপশু বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে পৌরসভার দারোগাড়ায় অবস্থিত খ্রীষ্টান ধর্মীয় ব্যাপ্টিষ্ট চার্চের সম্মেলন কক্ষে শিক্ষা উপকরণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে সংগঠটির সভাপতি সুবীর সরকার দিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

তিনি বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করা একটি মহৎ কাজ। এতে শিশুদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে। আগাপে (নিঃস্বার্থ ভালোবাসা) সংগঠন এর উদ্যোগে কম্পাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (সিআইবি) অর্থায়নে এক থেকে পাঁচ বছর বয়সী ৬৮ জন সুবিধা বঞ্চিত শিশুকে বই, কলম, ডিজিটাল ব্ল্যাকবোর্ড, ইন্টেলিজেন লার্নিং বোর্ড এবং তাদের অভিভাবক ২০ জনকে আয় বর্ধক প্রকল্পের আওতায় ২০ টি গরু প্রদান করা হয়।

প্রকল্পের ব্যবস্থাপক কুবিন্দ্র ত্রিপুরা জানান, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় উপজেলার সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের শিশু ও তাদের পরিবারের আত্ম-সামাজিক উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন থেকে কাজ করে আসছে।

সংগঠনের সভাপতি সুবীর সরকার দিলু বলেন আজ প্রকল্পের আওতায় ৬৮ জন ১ থেকে ৫ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সামগ্রী ও তাদের অভিভাবক ২০ জনকে আয় বর্ধক প্রকল্পের আওতায় ২০টি গরু প্রদান করা হয়, ভবিষ্যতে সংগঠনের এই ধরণের জনহিতকর কর্মকান্ড অব্যাহত থাকবে।

বিতরনে রামগড় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ফিলিপ হালদার, স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্মকর্তা, সুবিধা বঞ্চিত শিশু ও তাদের অভিভাবক এবং সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।