শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানা

৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে বিশেষ টাস্কফোর্সে এর অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অপরাধে সীমা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সোনাইপুল বাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ সহ বাজার পরিস্থিতি তদারক ও পর্যবেক্ষণ করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিপণন ও সংরক্ষণ করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় “সীমা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিককে ৫ হাজার টাকা অর্থ দণ্ড করা হয় এবং তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। সেইসাথে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা পরিচালনা করার জন্য মালিক পক্ষকে সতর্ক করা হয়।