শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটক

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে ফের ভারতীয় পণ্য আটক করেছে ৩ বিজিবি। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোগাং ইউপির গিলাতলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে লোগাং জোনের আওতাধীন গিলাতলী বিওপির টহল দল।

‎বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল নিয়মিত টহলে বের হলে সন্দেহজনকভাবে বহির্মুখী কিছু মালামাল চোখে পড়ে। পরে সেগুলো জব্দ করা হয়।

‎আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— সিস্টেম প্লাস ২০ বোতল, হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট, ন্যাপস্যাক স্প্রে মেশিন ১টি, রসুন ২০ কেজি, জামা ৩টি, চেপা শুঁটকি ১১ কেজি, জুতা ৪ জোড়া, প্রাণ লাচ্ছি ১২ প্যাকেট, রাইচ ১০ ইসি, প্রবিন ভেট ১টি, অ্যাবাটিন ২টি এবং প্রমি ইনস্ট্যান্ট ট্রি ১টি। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার ৬২৯ টাকা।

‎অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে ৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়— সীমান্তে যে কোনো ধরনের অনিয়ম রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।