শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিন

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার অন্যতম বড় হাট মাইনীমুখ বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে, ইতিপূর্বে মাইনীমুখ বাজারের ব্যবসায়ী জানে আলম কে আহবায়ক, মাওলানা সিরাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও জামাল উদ্দীনকে কোষাধ্যক্ষ করে একটি আহবায়ক কমিটি করা হয়। যারা ইতিমধ্যে সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করেছেন।

নির্বাচনে বাজারের ব্যবসায়ীদের মোট ৩শত ৬৯ ভোটার থাকলেও, ভোট প্রদান করেন ৩শত ৬৪জন। ৩শত ৬৯ ভোটের মাঠে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক তিনজন নির্বচানে অংশ গ্রহণ করেন।

ভোটগ্রহণ শেষে সভাপতি পদে ১৭২ ভোট পেয় বিজয়ী হন আবুল কাশেম মেম্বার। সাধারণ সম্পাদক পদে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হন আলা উদ্দীন এবং ১৬৪ ভোট পেয়ে সাংগঠনিক পদে বিজয়ী হন ইব্রাহিম মেম্বার।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা করেন তিনজন, আবুল কাশেম মেম্বার-হরিণ, মোঃ কালু মিয়া-চেয়ার এবং মোঃ ফেরদৌস আহমদ-ছাতা মার্কা। সাধারণ সম্পাদক পদে আব্দুশ শাকুর-গোলাফ ফুল, সৈয়দ ইউনুছ- দোয়াত কলম এবং আলা উদ্দীন- দেয়াল ঘড়ি মার্কা। এছাড়াও সাংগঠনিক পদে মোঃ শামীম উদ্দীন-আম, মোঃ জাকির হোসেন গাজী- ফুটবল, ইব্রাহিম মেম্বার-মোরগ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন।