শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই ৪নং ইউনিয়নে ভিডব্লিউ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৪সেপ্টম্বর) সকাল ১১টায় কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিডব্লিউ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

২২৭জন গরিব অসহায় মহিলাদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে দুই মাসের চাউল দেয়া হয়। তিনি বলেন, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী আবু সালেহ মোহাম্মদ সেলিম, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।