শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভা

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি।
কাপ্তাইয়ে আগর বাগান আবর্তকাল পূর্ণ হওয়ায় উপকারভোগীদের সাথে বন বিভাগের সভা করা হয়েছে। শনিবার (৩০আগস্ট) বিকাল ৩টায় উপকারভোগী ও পার্বত চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের এর বনফুল রেস্ট হাউজে সভা এবং আগর সুবিধাভোগীর ১১সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো ওমর ফারুক স্বাধীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপ্তাই রেঞ্জের কামিল্যাছড়ি বিটে ২০০৭-০৮অর্থ বছরের সৃজিত ৪৫ হেক্টর আগর বাগানের আবর্তকাল পূর্ণ হওয়ায় নিলামের মাধ্যমে বিক্রির উদ্দেশ্য উপকারভোগীরা আলোচনা করে।বন বিভাগ আগর চাষিরদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে। এবং সকলের মতামতের ভিত্তিতে নিলামের সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই আগর বাগান উপকারভোগী লোকমান আহমেদ, নজরুল ইসলাম, তরিক উল্লাহ, আবুল কালাম,কবির হোসেন। পরে সকল আগর বাগান উপকারভোগীদের মতামতের ভিত্তিতে ১১সদস্য বিশিষ্ট আগামি ২বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি লোকমান আহমেদ, সহসভাপতি আব্দুল আলিম কালাম, জাহাঙ্গীর আলম, সম্পাদক নজরুল ইসলাম, যুগ্নসম্পাদক কবির হোসেন, সহ-যুগ্নসম্পাদ মোঃ ফয়সাল, অর্থ প্রদীপ কান্তি দে,প্রচার তরিক উল্লাহ, এবং সদস্য ডালিয়া আক্তার, সুনিল কান্তি ও আহমদ শরীফ।