শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত

৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা থানা ‘ওপেন হাউজ ডে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০আগস্ট) সকাল ১১টায় দীঘিনালা থানা চত্বরে দীঘিনালা থানা পুলিশ আয়োজন করে। ওপেন হাউজ ডে’র উপলক্ষে সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান এবং সন্ত্রাসবিরোধী ও পুলিশের নানান জনমুখি কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পুলিশিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং চোরাচালন প্রতিরোধে নিরলসভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে, যাতে সবাই স্বস্তি ও নিরাপত্তায় থাকতে পারে।

অন্যদিকে, দীঘিনালা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সোহানুর রহমান ও সাংবাদিক প্রবীর সুমন উপস্থিত থেকে তাদের বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করা হলেও তাদের আরও জনবান্ধব হতে হবে। পুলিশকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে নিরীহ জনগণ কোনো ধরনের ক্ষতির শিকার না হয়।

খাগড়াছড়ি দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা থানা অফিসান ইনচার্জ মোঃ জাকারিয়া‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসআই রাজিব শেখ, এসআই হারুন অর রশিদ, এসআই আব্দুর রহিম । এতে বক্তরা বলেন, দীঘিনালা থানা এলাকায় মাদক, চোরাচালন, নারী শিশু নির্যাতন, অনৈতিক কর্মকান্ড হলে থানায় জানানো জন্য অনুরোধ করা হয়।