শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যা

৩৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে “নবনন্দন সঙ্গীতালয়”-এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে নজরুলসঙ্গীতের মনোজ্ঞ আয়োজন। অনুষ্ঠানে কবির দেশপ্রেম, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রেমের বাণী একে একে পরিবেশিত গান ও সুরের মাধ্যমে ফুটে ওঠে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি অনির্বাণ বড়ুয়া। সভাপতির বক্তব্যে তিনি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের দর্শনকে বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নবনন্দন সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালক মিলন ধর। তিনি কবি নজরুলের শিল্প, সাহিত্য ও সঙ্গীতের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালযন্ত্র প্রশিক্ষক সুবল বিশ্বাস। তিনি নজরুলসঙ্গীত চর্চায় তাল-লয়ের গুরুত্ব তুলে ধরেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভূপেশ দাশ এবং নবনন্দনের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নবনন্দনের শিল্পী-শিক্ষার্থী এবং অতিথি শিল্পীরা একে একে কবির জনপ্রিয় গান পরিবেশন করেন। শ্রোতা-দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।