শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও মাদক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বটন মল্লিক’ কে বহিস্কার করা হয়েছে। ২৯আগস্ট (শুক্রবার) রাতে কাপ্তাই উপজেলা বিএনপি তাকে বহিস্কারের বিষটি নিশ্চিত করেছে।

দলীয় সুত্রগুলো জানায়, কাপ্তাই উপজেলা বিএনপি নেতা অনৈতিক ও সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের সকল পদ হতে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নসম্পাদক আহবায়ক বটন মল্লিক (৪৩)কে সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়। শুক্রবার রাতে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সম্পাদক মো ইয়াছিন মামুন ও সাংগঠনিক সম্পাদক উ থোয়াই মং মারমা এর লিখিত ভাবে বটন মল্লিককে বহিষ্কার করে।

সুত্র আরো জানায়, বটন মল্লিক চন্দ্রঘোনা কয়লার ডিপো এলাকার সুনীল মল্লিকের ছেলে। গত বুধবার কাপ্তাই থানা পুলিশ মাদকসহ বটন মল্লিককে আটক করা হলে বিষয়টি দলের নেতৃত্স্থানীয়দের নজরে আসে পরে দলীয়ভাবে বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও কাপ্তাই উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ ইব্রাহিম এক প্রেস বিজ্ঞপ্তিতেও তাঁর বহিষ্কারের বিষয়ে নিশ্চিত করা হয়।