শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

১১

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

শুক্রবার (২৯আগষ্ট) দুপুরে সেনাবাহিনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পায়, মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় জেএসএস মুল দলের তিন সদস্য বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট ও মালামাল নিয়ে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি যায়। উক্ত বিষয়টি দুড়ছড়ি সাব জোন ক্যাম্প কমান্ডার অবগত হলে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, একটি বিশেষ টহল দল নিয়ে দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত নয় কিলো নামক স্থানে শুক্রবার রাত ১১টার সময় পৌঁছান এবং চোরাচালানকারী দলকে হাতে নাতে ধরার জন্য দীর্ঘক্ষন অবস্থান করেন। এসময় চোরাচালানে জড়িত সদস্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে গোপনে পালিয়ে যায়। পরবর্তীতে রাতেই উক্ত স্থানে মেজর রিফাত এর নেতৃত্বে আশপাশের এলাকা সম্পূর্ণ তল্লাশি করার সময় নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের কার্টন উদ্ধার করে।

উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারীর দল বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ব্যবহার করে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।