শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

উৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

॥ মুন মারমা ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে রাঙ্গামাটির গর্জনতলীস্থ অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি শহরের ৭নং ওয়ার্ডের গর্জনতলী বলাকা ক্লাবে এর ২৮৫ জন ভোটার ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা সমাজ সেবা অফিসের প্রতিনিধি মোঃ মুশফিকুর রহমানসহ ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ক্লাবের নির্বাচন পরিচালনা করেন। এদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, উমং মারমা, বলাকা ক্লাব, গর্জনতলী রাঙ্গামাটি। নির্বাচন কমিশনার ছিলেন, দ্বীপজল ত্রিপুরা ও বাবুল বড়ুয়া।

ক্লাবের নির্বাচনে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঝিনুক ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক পদে বটগাছ মার্কায় ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বীর কুমার ত্রিপুরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল ত্রিপুরা ফুটবল মার্কায় পেয়েছেন ৬৯ ভোট, আর নয়ন ত্রিপুরা মোমবাতি মার্কায় ১৪ ভোট পেয়েছেন।

অন্যদিকে সহ সভাপতি পদে রিপন বড়ুয়া গোলাপ ফুল মার্কায় ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ¦ল ত্রিপুরা বই মার্কায় ১২৪ ভোট ও শেখর মল্লিক পেয়েছেন ৯৩ ভোট। অন্যান্য পদে সহ সাধারণ সম্পাদক শ্রেষ্ঠ কুমার ত্রিপুরা, কোষাধ্যক্ষ ইমন মারমা, ক্রীড়া সম্পাদক বিমল ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক শিমুল বড়ুয়া, সাহিত্য সম্পাদক ভবদত্ত মুৎসুদ্দী, সদস্য মাইকেল ত্রিপুরা, হিমেল ত্রিপুরা, সৈকত ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।