শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

১৬

॥ রামগড় উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ধর্মীয় নানান অনুষ্ঠান মালার আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার (১৬আগস্ট) সকাল সাড়ে ৮টায় রামগড় উপজেলার প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে মন্দির পরিচালনা পর্ষদ ও সনাতনী ভক্তবৃন্দ সহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল শোভা যাত্রা আয়োজন করা হয়।

শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সার্বিক আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহন করেন উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াসসহ বিভিন্ন এলাকার মন্দির কমিটির সনাতনী ভক্ত বৃন্দ।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্মস্থান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে পালন করা হয়। শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানব সমাজে অবতীর্ণ হন।