শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

লামায় আওয়ামীলীগ নেতা বাবা ও ছাত্রলীগ নেতা ছেলে গ্রেফতার

১৪

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন (৫২) ও তার ছেলে ছাত্রলীগ নেতা হাসান নিহাল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক থাকার পর (১৬ আগস্ট) শনিবার দুপুরের চট্টগ্রামের খুলশী থানাধীন একটি ভাড়াবাসা থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করে লামা থানা পুলিশ।

পলাতক চেয়ারম্যান জসিম উদ্দিন লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং তার ছেলে হাসান নিহাল আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তাঁর ছেলে আধিপত্য বিস্তার করে নারী ও শিশু নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে স্থানীয়দের আতঙ্কিত করা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

লামা থানাধীন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত জসিম উদ্দিন ও হাসান নিহালকে আটক করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।