শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

১২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪আগষ্ট) সকাল সারে ১০ টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, ৩৮ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুডেন্ট মোঃ আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসরাফিল হক, প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, ভুয়া বিদ্যুৎ বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরামর্শ প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।