শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ

১৩

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দী হতদরিদ্র-দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও মসজিদ, মন্দির, চিকিৎসা,বাসস্থান নির্মানের জন্য নগদ অর্থ বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট। বৃহস্পতিবার (১৪আগস্ট) এসব মানবিক সহযোগীতা করেন জোন কমান্ডার।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন এর ভারপাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ ও ক্যাপ্টেন মোঃ তাজরিয়ান ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন জোন কমান্ডার বাঘাই হাট জোন।