শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। বুধবার (১৩আগষ্ট) সকালে থানার কনফারেন্স রুমে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

সভায় উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং এলাকার মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি বিষয়ে উপস্থিত সভ্যদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কমিটি ও রামগড় থানা পুলিশ কে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান।

সভায়, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক মোঃ বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, রামগড় বাজার কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।