শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপার

১০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন, পুলিশ, বিচার বিভাগ, নির্যাতনের শিকার নারী-শিশু ও সুশীল সমাজ সবাই মিলে নারী নির্যাতন বন্ধে এগিয়ে আসতে হবে। নির্যাতিত নারীদের পাশে পুলিশ সবসময় আছে। ভিকটিমদের চলাফেরায় প্রতিবন্ধকতা দূর করতে হবে। তাদের কাউন্সিলিং করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। অনেক নির্যাতিত নারী ও শিশু ঘটনার পরে মামলা করতে চায়না। তাদের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।

বুধবার (১৩আগস্ট) দুপুরে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে লামা থানায় আয়োজিত নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত ও মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা এসব কথা বলেন বান্দরবান পুলিশ সুপার।

তিনি আরো বলেন, ইন্টারনেটের প্রভাবে আমাদের সন্তানরা ভুল পথে পরিচালিত হয়। তারা ভুল করছেনা কিনা, মা বাবা দেখতে হবে। ১৬ বছরের নিচে সবাই শিশু। তাদের ভুল শুধরে দিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। শিশুরা ঝরে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ফেসবুক ইউটিউব কেন্দ্রিক আমাদের সন্তানরা অপরাধে জড়িয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা যেন মাদকের সাথে আসক্ত না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল পোস্টের কারণে সমাজে খারাপ প্রভাব পড়ে। এছাড়া সম্প্রতি সময়ে লামা পর্যটন নগরী হিসাবে সারাদেশে পরিচিতি পেয়েছে। পর্যটকদের সুরক্ষা দিতে হবে। উদ্যোক্তারা লামাকে তুলে ধরছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেতন থাকতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। আরো উপস্থিত আছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্‌স) জিনিয়া চাকমা, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম, লামা থানা ওসি তোফাজ্জল হোসেন, আলীকদম থানা ওসি মির্জা জহির সহ প্রমূখ। এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, বেশ কয়েকজন ভিকটিম, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আগত ভিকটিম ও তার পরিবারকে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে নগদ টাকা ও উপহার সামগ্রী দেয়া হয়।