শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি।
১প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, উন্নয়নের জন্য যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। ‎যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীছড়িপ্রেস ক্লাব সভাপতি মোবারক হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার এসময় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রমুখ।

‎শেষে যুবকদের মাদক বিরোধী শপথ পাঠ, উদ্যোক্তারা তাদের সফলতার গল্প উপস্থাপন করেন এবং যুব সংগঠন নিবন্ধনের সনদ ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

সভায় মভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পিছিয়ে নয় বরং এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আগামীর উন্নয়ন নিশ্চিত করতে হবে। উদ্যোক্তা হয়ে সমাজের উন্নয়নে যুবদের অংশ গ্রহনকে সরকার সাধ্যমত সহযোগীতা করে যাবে।