শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবে

১০

॥ মোহাম্মদ আলী ॥
টানা চারদিন চন্দ্রঘোনা ফেরী বন্ধ থাকার পর ফের চালু করা হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা- রাইখালী নৌরুটে ফেরী চলাচল সোমবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে। কাপ্তাই বাধেঁর ছেড়ে দেয়া পানির প্রবল স্রোতের কারণে কর্নফুলী নদীতে তীব্র স্রোত থাকায় সড়ক বিভাগ দুর্ঘটনা এড়াতে গত ৭ আগস্ট থেকে চন্দ্রঘোনা ফেরী বন্ধ রাখা হয়েছিল।

কর্ণফুলী নদীর স্রোত কমে আসায় ফেরী চলাচলের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বর্তমানে আড়াই ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৫০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এখন হ্রদে পানির স্তর রয়েছে ১০৭ দশমিক ৭ ফুট মিনস সি লেভেল। এর আগে কাপ্তাই বাধেঁর স্পিল ওয়ে সাড়ে তিন ফুট করে খোলার কারণে প্রতিসেকেণ্ড ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল। বৃষ্টি না হলে আগামীকাল মঙ্গলবার ১৬টি জলকপাট বন্ধ করা হবে বলে তিনি জানান।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে। পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পুরোদমে চালু হলে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

এদিকে ফেরী চালু হওয়ার খবওে সোমবার সকাল থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্ণফুলীর নদীর দুই তীরে অসংখ্য যানবাহন অপেক্ষায় রয়েছে। ফেরী চলাচলের ফলে রাঙ্গামাটির কাপ্তাই, রাঙ্গামাটি বান্দরবান, রাজস্থলী উপজেলা, ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বাসিন্দাদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

শাহালম নামক এক অটো টালক বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় গত ৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি আয়রোজগার কমে গিয়েছিল। আজ সোমবার থেকে ফেরী চালু হওয়ায় আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।