শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!

১৬

॥ রামগড় উপজেলা প্রতনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন হাজার হাজার মানুষ। সরকারি-বেসরকারি অফিসের কাজ-কর্ম ধীর গতিতে চলছে, প্রবাসীদের পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, অনলাইনভিত্তিক সেবাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও গত ২/৩ মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত বিদ্যুৎ চলে গেলেই তাদের টাওয়ারও বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারেই নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা। পূর্বে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২ মাস ধরে কোনো তদারকি হচ্ছে না। ফলে টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর প্রতিনিধিরা সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার-সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে আঞ্চলিক সশস্ত্র দলের বেপরোয়া তৎপরতায় নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত এক মাসে একাধিকবার মোবাইল টাওয়ারে হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিসংযোগ এবং কয়েকজন অপারেটরকে অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিলসংক্রান্ত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে টাওয়ারগুলোর তদারকি বন্ধ রয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জানান, রামগড়ে নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে এলাকাবাসীর অভিযোগ আছে। মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।