শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে ফার্মেসীর মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জননী মেডিকেল হল এর স্বত্বাধিকারী নুর হোসেনকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৮আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ফার্মেসীতে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জননী ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে কিনা চেক করতে গিয়ে এক বিরল অভিজ্ঞতার সম্মুখীন আমরা। দোকানের অধিকাংশ ঔষধের মেয়াদ নেই, অধিকাংশ ঔষধের মেয়াদ ২০২০/ ২০২২/২০২৩ সালে শেষ হয়ে গিয়েছে। এমনকি অনেকগুলো ঔষধের মেয়াদ আজ থেকে প্রায় ০৭ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ শেষ হয়ে গিয়েছে। উক্ত ফার্মেসীর স্বত্তাধিকারীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ে রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সমূহ জব্দ করা হয়। এসব ঔষুধের আনুমানিক বাজারমুল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।

এসময় অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুবায়েত হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াস চাকমা, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা সহ বাজার কমিটি উপস্থিত ছিলেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, জনস্বার্থে উপজেলার যে কোন স্থানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।