শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

কাপ্তাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জামায়াতের কর্মী মানেই সমাজ কর্মী। সমাজ থেকে দুর্নীতি, জুলুম ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ন্যায়, সাম্য ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতের প্রত্যেক কর্মীকে নিঃস্বার্থ কাজ করে যেতে হবে। সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে সততার সাথে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম।

শুক্রবার (৮আগষ্ট) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারী মনছুরুল হক, কুরআনের শিক্ষা তুলে ধরে বক্তব্য দেন এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মাজলিসুল মুফাসসিরীন সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন। শিক্ষা বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, প্রধান শিক্ষক মোঃ হানিফ, মাওলানা আমির হোসাইন প্রমূখ।

বিশেষ অতিথি মনছুরুল হক বলেন, জামায়াতের সকল কর্মীকে সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। নবী-রাসুলগণ দাওয়াতী কাজের মাধ্যমে সমাজে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করে গেছেন। ইউনিটসমূহকে সচল রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন কুরআনের সুরা আনফালের শিক্ষা তুলে ধরে বলেন, আল্লাহ পাক মু’মিনদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। পূর্ববর্তী যুগের মু’মিনদের যেভাবে পরীক্ষা করেছেন তদ্রুপ ইসলামী আন্দোলনের কর্মীদেরও পরীক্ষা করবেন। আমাদেরও পার্থিব বিপদ-আপদে ধৈর্য ধারণের মাধ্যমে নিজেদেরকে একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।