শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

অতিরিক্ত চাপে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট দিয়ে ৩ফুট ছাড়া হচ্ছে পানি

১০

॥ নুরুল আমীন ॥
পানা বৃষ্টির কারনে এবার বিগত বছরের তুলনায় কাপ্তাই হ্রদেও পানি ধারণ ক্ষমাতর বাইরে চলে যাওয়া জল বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ এর ১৬টি গেট এর প্রতিটির ৩ফুট উচ্চতায় পানি ছাড়া হচ্ছে। বাঁধের নিরাপত্তার স্বার্থে এবং হ্রদের পানি দ্রুত কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছেন।

এদিকে কাপ্তাই বাঁধের ১৬টি গেট দিয়ে দ্রুত পানি ছাড়ার কারনে নিম্নাঞ্চল এলাকার কোথাও কোথাও ফসলি জমি পানিতে ডুবে যাওয়ার আশংখা করা হচ্ছে। পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর প্রবল স্রোতের কারনে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬ টা থেকে রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দূর্ভোগেও পড়েছে। নদীতে পানির স্রোত বেশী থাকায় স্থানীয় নৌকা এবং সম্পানগুলো তেমন চালানোর সাহস পাচ্ছেন না মাঝিরা। তবে খুব সাবধানতা অবলম্বন করে কেউ কেউ যাত্রী পারাপারও করছেন।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়েলের ১৬টি গেইট দিয়ে ৩ফুট উচ্চতায় পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে আজ (বৃহস্পতিবার) সকাল ৬ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। দু’ই পাশের যাত্রী সাধারণত নদী পড়াপাড়ে বিভিন্ন সমস্যায় পড়ছে।