রামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম এর সাথে স্থানীয় সাংবাদিক দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও কাজী শামীম সরকারি দায়িত্ব পালনে সাংবাদিক সহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলে সহযোগীতার হাত বাড়ালে উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নে অবদান রাখা যাবে। তাই আমি প্রত্যেকের সার্বিক সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শুভাশিস দাশ, সহ-সভাপতি মোঃ বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব, মোঃ মোশারফ হোসেন, কোষাধক্ষ্য শাহাদাত হোসেন কিরন, সদস্য মোঃ এমদাদ খান, মোঃ মাসুদ রানা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহেদ হোসেন রানা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ তুহিন নিজাম ও মোঃ বেলাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ১৯ মে রামগড়ে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নির্বাহী অফিসার হিসেবেও কর্মরত ছিলেন।