শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক গ্রেপ্তার

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জুড়াছড়ি উপজেলার বগাখালী সীমান্ত হতে কাপ্তাই ৪১বিজিবি আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮আগস্ট) বিকাল শাড়ে ৩ টায় কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।

জানান, বগাখালী বাজার থেকে বুধবার ভারতীয় নাগরিক মন চন্দ্র চাকমা (২২)কে বিজিবির বগাখালী বিওপি’র টহলদল গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে নংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ভূখন্ডে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি বিভিন্ন চোরাচালন ব্যবসায় জড়িত বলে জানান। তার বিরুদ্ধে আইনাুগ ব্যবস্থাসহ রাঙ্গামাটি জুড়াছড়ি থানায় সোর্পদ করা হবে বলে জানান।