শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

খাগড়াছড়ির পানছড়ি সেনা সাবজোনের মানবিক সহায়তা

১৪

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িস্ত সেনা সাবজোন (৩০ বীর আওতাধীন) এর উদ্যোগে স্থানীয় অসহায় এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে পাহাড়ি ও বাঙালি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৭আগষ্ট) পানছড়ি সাবজোন প্রাঙ্গণে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম। তিনি ৪০ জন অসহায় ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল ৫কেজি, চিনি ১কেজি, ডাল ১কেজি, ছোলা ১কেজি, আটা ২কেজি। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাম্প জেসিও) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এই ত্রাণ কার্যক্রম স্থানীয় জনগণের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পার্বত্য এলাকায় সেনাবাহিনীর মানবিক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছে এলাকাবাসী।